নিলক্ষায় বস্তাভর্তি নসিমন খাদে পড়ে চালক নিহত
২২ মে ২০২৩, ০৯:৩৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রায়পুরার নিলক্ষায় চালের বস্তাভর্তি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে গিয়ে এর চালক নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নসিমনের চালক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন নিলক্ষা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আব্দুস সালাম।
এই দুর্ঘটনায় নিহত নসিমনের চালকের নাম মাসুদ মিয়া (৪২) নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা আজগর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে নরসিংদী শহরের বড় বাজার থেকে চালের বস্তা নিয়ে রায়পুরার নিলক্ষা ইউনিয়নের হরিপুর বাজারে যাচ্ছিলেন নসিমনচালক মাসুদ মিয়া। সন্ধ্যা ৭টার দিকে হরিপুর বাজারের কাছাকাছি পৌঁছার পর চালের বস্তাভর্তি ওই নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে নিলক্ষার অস্থায়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত নসিমনচালকের লাশ উদ্ধার করেন।
নিলক্ষা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আব্দুস সালাম জানান, দুর্ঘটনায় নিহত নসিমনচালক মাসুদ মিয়ার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসার পর আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা