রায়পুরায় আগুনে পুড়ে শিশু নিহত, চার ঘর ভস্মীভূত
০৯ মে ২০২৩, ০৮:১৭ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে হামিম মিয়া (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় চারটি ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। আজ মঙ্গলবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু হামিম ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। ঘরে আগুন লাগার সময় শিশুটি ঘুমিয়ে ছিল।
শ্রীনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাপ্পি কবিরাজ এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত। ধান কাটার মৌসুম হওয়ায় বাড়ীর সবাই কাজে ব্যস্ত ছিলেন। বাড়ীতে আগুন দেখে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় আসবাবপত্রের নীচ হতে শিশুর দগ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘরে আগুন লাগার সময় শিশুটি ঘুমিয়ে ছিল। আগুনের ঘটনায় ওই বাড়ির চারটি টিনের ঘর পুড়ে গেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে পারায় ফায়ার সার্ভিসের প্রয়োজন হয়নি।
রায়পুরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. সজল হোসেন বলেন, ৯৯৯ থেকে কল দিয়ে বিকাল সাড়ে ৩ টার দিকে জানানো হয় ভেলুয়ারচর এলাকায় আগুন লেগেছে। আমরা ঘটনাস্থলে যাবার প্রস্তুতি নেয়ার পর জানতে পারি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা