রায়পুরায় বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯ এ ছেলের ফোন
০৭ মে ২০২৩, ০৫:০২ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ছেলের দায়ের কোপে আইনুল হক নামে ৭০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বাবাকে হত্যার পর ৯৯৯ এ ফোন করে ঘটনা জানায় ছেলে ইয়াসিন (২৮)। পরে থানা পুলিশ তাকে আটক করে। আজ রোববার সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দি উত্তরপাড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।
রায়পুরা থানার উপ পরিদর্শক নবী হোসেন হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার পর দ্বিতীয় ছেলে ইয়াসিন নিজেই ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এসময় হত্যায় ব্যবহৃত দা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইয়াসিনের স্ত্রী ও শ্বাশুড়িকে থানায় নেওয়া হয়েছে। অভিযুক্ত ইয়াসিন মাদকাসক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুতকালে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চারটা জখমের চিহ্ন পাওয়া গেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, ইয়াসিন মাদকাসক্ত হওয়ার কারণে পরিবারে কলহ লেগেই থাকতো। তার স্ত্রী হাওয়া বেগমও কলহের কারণে বাবার বাড়িতে গিয়ে থাকতেন। বিয়ের পর থেকে স্বামীকে মাদকাসক্ত দেখে আসলেও গত ১১ মাস যাবৎ স্বামী ইয়াসিন মাদক গ্রহণ করে না বলে দাবী স্ত্রী হাওয়া বেগমের।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও