রায়পুরায় বাসের চাপায় মা-মেয়ে নিহত
০২ মে ২০২৩, ০৫:১৯ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০২:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ওই মা-মেয়ের নাম টুম্পা বেগম (২৬) ও নিশি আক্তার (৬)। তারা রায়পুরা উপজেলার মরজাল এলাকার মো. মারুফ মিয়ার স্ত্রী ও মেয়ে। দুই বছর আগে মারুফ ও টুম্পার বিচ্ছেদ হয়। এরপর থেকে ওই এলাকাতেই বসবাস করতেন টুম্পা ও নিশি। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
হাইওয়ে পুলিশ ও নিহতের স্বজনরা জানান, টুম্পা বেগম প্রতিদিনের মত সকালে মেয়ে নিশিকে নিয়ে তাঁর স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে ৯টার দিকে মরজাল বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন তাঁরা। ওই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিশি মারা যায়।

এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন বাসের নিচ থেকে টুম্পা বেগমকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেন। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকায় নেওয়ার পথে টুম্পা বেগমেরও মৃত্যু হয়। সেখান থেকেই লাশ বাড়িতে নিয়ে যায় স্বজনেরা।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বাসের চাপায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। অন্যদিকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মায়েরও মৃত্যু হয়েছে বলে জেনেছি। এই ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় বাসটিকে জব্দ করা গেলেও এর চালক পলাতক রয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিভাগ : নরসিংদীর খবর
- বেলাবোতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা গ্রেপ্তার
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু