রায়পুরায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর উদ্যোগে ভুড়িভোজ
২৯ এপ্রিল ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও ভুড়িভোজের আয়োজন করেছেন আওয়ামীলীগ নেতা রিয়াদ আহামেদ সরকার । বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহামেদ সরকার আসন্ন সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী।
শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মহেষপুর ইউনিয়নের আলগী বাজারের ব্রয়লার মাঠে এ শুভেচ্ছা বিনিময় ও ভুড়িভোজ করা হয়। এসময় উপজেলা আ’লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এলাকার সাধারণ মানুষের মাঝে কাচ্চি বিরিয়ানী প্যাকেটজাত করে বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে আসতে না পারা কয়েকশত দরিদ্র পরিবারের মধ্যে কাচ্চি বিরিয়ানী প্যাকেটজাত করে বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন মহেষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুর রউফ। এ সময় রিয়াদ আহমেদ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, জেলা পরিষদের সদস্য মো: রাজিব আহমেদ, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুর রহমান, মরজাল ইউনিয়ন আ'লীগের সভাপতি সানজিদা সুলতানা নাসিমা, মির্জাপুর ইউনিয়ন আ'লীগে আহ্বায়ক মির্জা আজম, যুবলীগ নেতা মো: হুমায়ুন কবির ও তাপস কুমার বিশ্বাস পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমূখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা