রায়পুরায় সড়কের পাশে তালের চারা ও বীজ রোপন
১৯ অক্টোবর ২০২২, ০৬:৪২ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে চার শত তাল গাছের চারা রোপণ করেছে 'দান’নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহেষপুর ইউনিয়নের বিভিন্ন সড়কের দুই পাশে এসব চারা ও বীজ রোপন করা হয়।
সংগঠনের সদস্য আতাউর রহমান জানান, সকাল থেকে সদস্যদের নিয়ে দৌলতকান্দি, ঘাগটিয়া, আলগি ও মানিক নগর গ্রামের রাস্তার দুই পাশে চার শতাধিক চারা রোপণ করতে পেরেছি। তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয় রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই। এমন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে, আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।
স্থানীয়রা জানান, সংগঠনটির এমন উদ্যোগকে স্বাগত জানাই। তালের শাস খাবারেও বেশ জনপ্রিয়। এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাল পাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। তাল গাছের ডালের আঁশ থেকে রকমারি দ্রব্যাদি প্রস্তুত হয়। তবে ইদানিং তাল গাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা