রায়পুরায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
১৮ অক্টোবর ২০২২, ০৬:১০ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। পেশায় কাঠমিস্ত্রি ওই ব্যক্তি কাজের জন্য বের হয়েছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের ভিটি মরজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাইসাইকেল আরোহীর সাধন চন্দ্র বিশ্বাস (৭০)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার সুরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। মরজাল এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে কাঠমিস্ত্রির কাজ করতেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধন চন্দ্র বিশ্বাস সকালে মরজালের বাসা থেকে কাজের ডাক পেয়ে বাইসাইকেল নিয়ে ভিটি মরজালের এক বাড়িতে যাওয়ার জন্য বের হন।
ঢাকা-সিলেট মহাসড়কের ভিটি মরজাল এলাকায় পৌঁছার পর ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তার সাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তা়র মৃত্যু হয়।
এ সময় স্থানীয় লোকজন ও তাঁর স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ের জামাই কাজল বিশ্বাস জানান, বাসের ধাক্কায় মৃত্যুর বিষয়টি যেহেতু একটি দুর্ঘটনা, আমরা চাই না তাঁর লাশ কাটাছেঁড়া হোক। আমাদের কোন অভিযোগও নেই। তাই আমরা জেলা প্রশাসনের কাছে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য আবেদন করেছি।
১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এন এম মিজানুর রহমান জানান, সাধন চন্দ্র বিশ্বাস নামের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা