মরজালে ঘরে ঘুমন্ত অবস্থায় আগুন পুড়ে শিশুর মৃত্যু
০৫ মার্চ ২০২২, ০৬:২৯ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে লাগা আগুনে পুড়ে মাহিন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। ওই সময় ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে দগ্ধ হন মা মাছুমা আক্তার (২৫)।
শুক্রবার (৪ মার্চ) রাতে উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণেরটেক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শিশু মাহিন উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীপুর এলাকার দুবাই প্রবাসী আকরাম হোসেনের ছেলে।
পারিবারের সদস্যরা জানায়, গত দুই মাস আগে ছেলে মাহিনকে নিয়ে বাবার বাড়ি ব্রাহ্মণেরটেক আসেন মাছুমা। গত রাতে তিনি মাকে বা্ইরে দাঁড় করিয়ে ওয়াশরুমে যান। তখন (মাটির তৈরী) ঘরে একা ঘুমাচ্ছিল শিশু মাহিন। ওই সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে। পরে একটি ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়। এতে মুহুর্তেই আগুন সারা ঘর ছড়িয়ে পড়ে। পরে বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন শিশুটির মা ও নানি। দেখতে পান ঘরের ভেতর ও বাইরে দাউদাউ করে আগুন জ্বলছে। ওই সময় ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে দগ্ধ হন শিশুটির মা। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহত শিশুর লাশটি উদ্ধার করে।
দগ্ধ মাছুমার কপাল, ডান হাত ও দুই পায়ের আংশিক পুড়ে গেছে। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত মাহিনের মা মাছুমা বলেন, মাকে বাইরে দাঁড় করিয়ে ওয়াশরুমে গিয়েছিলাম। সেখান থেকে বিকট শব্দ শুনতে পাই। দৌঁড়ে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। অনেক চেষ্টা করেও ছেলেটাকে বাঁচাতে পারলাম না। ওই সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি