পলাশে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ায় নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত
২৩ আগস্ট ২০২৫, ০৬:৫২ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় নির্মাণ শ্রমিককে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার চরনগরদি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শ্রমিক বিল্লাল হোসেন (৪০) পলাশের চর এলাকার দুদু মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী ১০০-শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান জানান, ছুরিকাঘাতে আহত বিল্লালকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জমির মালিক রফিকুল ইসলাম খান মোবারক জানান, “আমার জায়গায় ভবন নির্মাণের জন্য কাজ শুরু করার পর জিনারদী ইউনিয়নের ফিরোজ খন্দকারের ছেলে এবং নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য সচিব আইনুল খন্দকার ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি অস্বীকৃতি জানালে শনিবার বিকেলে আইনুলের নেতৃত্বে ৪-৫ জন এসে আমার জায়গায় কর্মরত শ্রমিক বিল্লালকে পিস্তল ঠেকিয়ে ছুরিকাঘাত করে।”
তিনি আরও জানান, আইনুল খন্দকার এর আগে নাদের হোসেন হত্যা মামলার আসামি ছিলেন। প্রকাশ্যে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “চাঁদাবাজির অভিযোগে চরনগরদিতে শ্রমিককে ছুরিকাঘাতের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা