বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার দাবীতে মানববন্ধন
২৩ আগস্ট ২০২৫, ০৬:২৯ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার দাবীতে মানববন্ধন করেছে বেলাব উপজেলার সর্বস্তরের জনগণ। শনিবার (২৩ আগষ্ট) বিকালে উপজেলার বেলাব বাজার শাপলা চত্বরে "স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ" এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
"দীপ্ত শপথে লড়বো, বেলাবকে স্বতন্ত্র সংসদীয় আসনে গড়বো" এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, বেলাব উপজেলা নরসিংদী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট। জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা ও ভৌগোলিক অবস্থানের কারণে বেলাব উপজেলা স্বতন্ত্র সংসদীয় আসন হওয়ার যোগ্যতা রাখে। বর্তমানে বেলাব উপজেলা নরসিংদী-৪ (বেলাব- মনোহরদী) আসনের অংশ হলেও স্বতন্ত্র আসনের দাবী উপজেলার সর্বস্তরের জনগণের। উন্নয়ন বৈষম্য দূর করাসহ বেলাব উপজেলার আর্থ সামাজিক উন্নয়নে বেলাবতে আলাদা সংসদীয় আসন করার দাবিতে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।
চলো গড়ি বেলাব ফেসবুক গ্রুপ এর এডমিন প্যানেলের সদস্য মোঃ সোহরাব হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন" স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ভূইয়া, বেলাব সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কে এম আক্তারুজ্জামান, ফেসবুক গ্রুপ চলো গড়ি বেলাব এডমিন প্যানেলের সদস্যবৃন্দ'সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ