নিহত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
২৫ আগস্ট ২০২৫, ০৩:৪৪ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
সাভারে নির্মাণাধীন একটি বাড়ির ছাদ থেকে উদ্ধার অজ্ঞাতনামা মরদেহের পরিচয় বা স্বজনদের খোঁজ মেলেনি দুই বছরেও। এমন পরিস্থিতিতে নিহতের পরিচয় বা স্বজনদের সন্ধানে সহযোগিতা চেয়েছে ঢাকা জেলা পিবিআই।
ঢাকা জেলা পিবিআই পুলিশ জানায়, ২০২৩ সালের ২০ মে সাভারের নগরকোন্ডার নয়ানগরে সেলিনা আক্তারের নির্মাণাধীন ৪তলা ভবনের ছাদ থেকে সাভার মডেল থানা পুলিশ অজ্ঞাতনামা এক মহিলার মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হলে মামলার তদন্তভার দেয়া হয় ঢাকা জেলা পিবিআই'কে। দীর্ঘদিন ধরে মামলার তদন্তকাজ চলমান থাকলেও নিহতের পরিচয় বা স্বজনদের খোঁজ মেলেনি এখনও। মামলার তদন্তের স্বার্থে নিহতের পরিচয় সনাক্তে বা স্বজনদের সন্ধানে সহযোগিতা চাচ্ছে ঢাকা জেলা পিবিআই।
নিহতের স্বজনদের সন্ধান পাওয়া গেলে ঢাকা জেলা পিবিআই কার্যালয় রাজধানীর উত্তরার ১২ নং সেক্টরের ১৪ নং রোডের ৩৫ নম্বর বাড়িতে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পিবিআই। একই সাথে মামলার তদন্তকারী কর্মকর্তার ফোন নম্বর ০১৩২০০২৮০৭৩ অথবা পিবিআইয়ের ডিউটি অফিসারের ফোন নম্বর ০১৩২০০২৮০৯৯ এ যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ