রায়পুরায় ব্যবসায়ী হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
০৩ মার্চ ২০২২, ১২:১৫ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় চাঁদা না দেয়ায় একটি সুপার মার্কেটের মালিক ব্যবসায়ী হাজী নান্নু মিয়াকে কুপিয়ে হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্যরা ছাড়াও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে তার ছেলে দুলাল মিয়া অভিযোগ করে বলেন, সম্প্রতি স্থানীয় সন্ত্রাসী রুবেল বাহিনী রাজ সুপার মার্কেটের মালিক ও ব্যবসায়ী নান্নু মিয়ার নিকট ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় গত ২০ ফেব্রুয়ারী রুবেল বাহিনী ব্যবসায়ী নান্নু মিয়াকে কুপিয়ে আহত করে রুবেল ও তার সহযোগী সন্ত্রাসীরা। বর্তমানে তিনি গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এঘটনায় আহত ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে রায়পুরা থানায় মামলা করার পর থেকে রুবেল বাহিনী আরও ক্ষিপ্ত হয়ে পরিবারের অন্যান্য সদস্যদেরও হত্যা ও বাড়ি ছাড়া করার হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা। হত্যা, ভূমিদস্যুতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ওই সন্ত্রাসী বাহিনীর অব্যাহত হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ীর পরিবার। অবিলম্বে মূল হোতা রুবেলসহ জড়িত অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও বিচারের দাবি জানানো হয় মানববন্ধনে।
এই হামলার ঘটনায় এক আসামীকে গ্রেপ্তার ও রুবেলসহ অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা