রায়পুরায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে প্রবাস ফেরত যুবক নিহত
১৯ ডিসেম্বর ২০২১, ০৮:৩৩ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন মো. সেলিম মিয়া (৩৫) নামে এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর ) সকালে রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার বিকেলে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের চর আড়ালিয়া গ্রামে জমি ভাগাভাগি সংক্রান্ত পারিবারিক দ্বন্দের জেরে সেলিমের আপন চাচা মো. ইলিয়াস তাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ সেলিমের পরিবারের।
নিহত সেলিম মিয়া (৩৫) চর আড়ালিয়া এলাকার আবুল বাদশার পুত্র। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় চাকুরির পর পনের দিন আগে দেশে ফিরেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চর আড়ালিয়া গ্রামের ইলিয়াস এবং তার বড় ভাই আবুল বাদশার মধ্যে জমি ভাগাভাগি করা নিয়ে বিরোধ চলছিলো। এই বিরোধের জেরে গত শনিবার দুপুরে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি ও বিকালে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ইলিয়াস তার বড় ভাইয়ের ছেলে সেলিম মিয়াকে ছুরিকাঘাত করেন। এতে সেলিম গুরুতর আহত হলে তাকে নরসিংদী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা নিউ লাইফ হাসপাতালে ভর্তি করে পরিবার । সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যান প্রবাসী সেলিম।
চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার বলেন, পারিবারিক দ্বন্দের কারণে ছুরির আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণে ওই প্রবাসীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।
হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আতিকুর রহমান ভূইয়া বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হয়েছে বলে খবর পেয়েছি। ঢাকার হাসপাতাল থেকে মরদেহ নরসিংদী পৌঁছালে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা