রায়পুরায় অপহরণের ৫ দিন পর শিশুর গলিত মরদেহ উদ্ধার
০৩ ডিসেম্বর ২০২১, ০৪:৫৪ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় অপহরণের ৫ দিন পর ইয়ামিন মিয়া (০৮) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৩ ডিসেম্বর) সকালে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাখরনগর গ্রামের ধানের বীজতলা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইয়ামিন মিয়া উত্তর বাখরনগর গ্রামের প্রবাসী জামাল মিয়ার ছেলে। এর আগে গত ১ ডিসেম্বর দশ লাখ টাকা মুক্তিপণ দাবীতে অপহরণ করা হয়েছে মর্মে ওই শিশুটির মা শামসুন্নাহার বেগম রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ২৮ নভেম্বর উত্তর বাখরনগর ইউপি নির্বাচনের দিন থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। পরের দিন থেকেই ফোনে এবং বিভিন্ন সময়ে শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ দাবী করছিলো অপহরণকারীরা। বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে মুক্তিপণের ম্যাসেজ পেয়ে রায়পুরা থানা পুলিশের স্মরণাপন্ন হয় পরিবার এবং গত ১ ডিসেম্বর থানায় অভিযোগ করেন। এরপর থেকে পুলিশ কাজ শুরু করলেও তার কোনো খোঁজ মেলেনি। শুক্রবার সকালে বাখরনগর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির পেছনে এক ডোবার পাশে ধানের বীজতলা থেকে গলিত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো: আতাউর রহমান বলেন, দশ লাখ টাকা মুক্তিপণ দাবী করে আসছিলো দুর্বৃত্তরা। নিখোঁজ ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ করেছিলেন। অভিযোগপত্রে কারও নাম উল্লেখ না করলেও তিনি তিনজন ব্যক্তিকে সন্দেহ করেন বলে আমাদের জানিয়েছিলেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি