বিউটি পার্লার থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৯ নভেম্বর ২০২১, ০৫:০৭ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় একটি বিউটি পার্লারের ভেতর থেকে ফারজানা আক্তার (১৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারজানা আক্তার (১৯) আদিয়াবাদ ইউনিয়নের পিবিনগর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। তার স্বামীর বাড়ি রাজশাহীর নাটোরে। তিনি তার স্বামীর সাথে হাসনাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানান, কয়েক মাস আগে নাটোর এলাকার লোকমান হোসেনের সাথে বিয়ে হয় ফারজানা আক্তারের। এরপর হাসনাবাদ বাজার এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে বিউটি পার্লার করেন এবং পার্লারের পাশের একটি কক্ষে বসবাস করতেন তারা। একপাশের রুমে বিউটি পার্লার সাজিয়ে সাজগোজের কাজ করতন স্ত্রী ফারজানা। সোমবার রাতে অন্যান্য দিনের ন্যায় স্বামীসহ ঘুমিয়ে পড়েন ফারজানা। সোমবার সকালে থাকার কক্ষের পাশের বিউটি পার্লারের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বামী লোকমান হোসেন। স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দিলে দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ফারজানার স্বামী লোকমান হোসেন বলেন, অন্যদিনের মতো রাত দুইটার দিকে আমরা ঘুমাতে যাই। এরপর কিভাবে কি হলো বুলতে পারছি না। সকালে ওঠে বিউটি পার্লারের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।
রায়পুরা থানার উপপরিদর্শক আব্দুল জব্বার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর ফারজানার স্বামীকে আমরা পুলিশ হেফাজতে নিয়েছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা