রায়পুরায় নির্বাচনী সহিংসতায় দুই জন নিহতের ঘটনায় পৃথক মামলা
২৯ নভেম্বর ২০২১, ০৪:৪৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় নির্বাচনী সহিংসতায় দুই জন নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে রায়পুরা থানায় এই মামলা করেন চান্দেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুই প্রিসাইডিং অফিসার।
সোমবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, চান্দেরকান্দি ও উত্তর বাখরনগর ইউনিয়নের দুটি ভোট কেন্দ্রে মেম্বার প্রার্থীরা ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশের সাথে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ব্যালট বাক্স রক্ষা, জানের নিরাপত্তায় পুলিশ শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে। এসময় হামলাকারীরাও পুলিশের উপর গুলি ছুড়ে। চান্দেরকান্দিতে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরিফ মিয়া নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়। এছাড়া উত্তর বাখরনগরেও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা এবং সংঘর্ষে ফরিদ মিয়া নামে আরেকজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট নির্বাচনে প্রিজাইডিং অফিসারা চান্দেরকান্দিতে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০/২০০ জনে বিরুদ্ধে এবং উত্তর বাখরনগরে পন্ডিত মেম্বারকে প্রধান করে আরও অজ্ঞাত ২০০ জনে বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত চান্দেরকান্দির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা