রায়পুরার চরাঞ্চলে দুটি পাইপগানসহ একজন গ্রেপ্তার
১৯ নভেম্বর ২০২১, ০৭:৫০ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে দুটি পাইপগান ও ৩ রাউন্ড কার্তুজসহ শাকিল আহমেদ (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল বাঁশগাড়ী পিয়ারাকান্দির মৃত মগল মিয়ার ছেলে।
রায়পুরার বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মীর মো.সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বালুয়াকান্দি গ্রামের সামসু দোহার ছেলে মো. রুবেল (৩৫) এর বাড়ির সামনে একজন লোক অবৈধ অস্ত্র বহন করছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় শাকিল আহমেদ নামে একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় পুলিশী জিজ্ঞাসাবাদে শাকিল জানায় ফায়ারিং পিন ও স্প্রিং সংযুক্ত দেশিয় লোহার তৈরি দুটি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ সামসু দোহার ছেলে মো. রুবেল (৩৫) এর বসত ঘরে লুকিয়ে রাখা হয়েছে। একটি গ্রুপের নেতা রুবেলের নির্দেশ মোতাবেক শাকিল এই অস্ত্র দুটি লুকিয়ে রুবেলের ঘরে লুকিয়ে রেখেছিল বলে স্বীকার করে। পরে ওই তথ্যের ভিত্তিতে পুলিশ রুবেলের বসত ঘরে তল্লাশী চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শাকিল ও রুবেলকে আসামী করে থানায় মামলা করেছে।
রায়পুরার বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মীর মো.সোহেল রানা জানান, আটক শাকিলের দেয়া তথ্যমতে দুটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মূল হোতা রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা