রায়পুরায় ইউপি নির্বাচনকে ঘিরে আ.লীগ অফিস ও দোকানপাট ভাংচুর
১২ নভেম্বর ২০২১, ০৯:১৭ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বাজারের দোকানপাট ও ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ৬টায় মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি বাজারে এই ঘটনা ঘটেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিক বরাদ্দ পাওয়ার পর সন্ধ্যায় মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর এলাহীর সমর্থকরা পিরিজকান্দি বাজারে প্রচারনা শুরু করে। একই সময় অপর বিদ্রোহী প্রার্থী আসাদুল হক ভুইয়ার সমর্থকরাও ওই বাজারে প্রচারনায় গেলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের অফিসসহ কয়েকটি দোকানপাটে ভাংচুর করা হয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন এবং রায়পুরা থানা পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থায় নেয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি