রায়পুরায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত
৩১ অক্টোবর ২০২১, ০৭:২৯ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বাসটির অন্তত ১০ যাত্রী। রোববার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ওই কাভার্ড ভ্যান চালকের নাম আশিকুর রহমান (৩০)। তিনি বরিশালের গৌরনদী উপজেলার বংকুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ড ভ্যানের নিয়মিত চালক। হবিগঞ্জ থেকে ওই কাভার্ড ভ্যানটি চালিয়ে তিনি নরসিংদীর পলাশের ঘোড়াশালে ফিরছিলেন।
ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়ক ধরে সিলেটের দিকে যাচ্ছিল। অন্যদিকে হবিগঞ্জের প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা থেকে পন্য বোঝাই করে নরসিংদীর পলাশের ঘোড়াশালে ফিরছিল কাভার্ড ভ্যানটি। সকাল ১০টার দিকে রায়পুরার নীলকুঠি বাসস্ট্যান্ড অতিক্রমের সময় ওই বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটো গাড়িরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় বাস-কাভার্ড ভানের দুইজন চালকসহ মোট ১১ জন আহত হন।
এ সময় গুরুতর আহত কাভার্ড ভ্যানের চালককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে পাঠান স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পরে হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. আবদুল বাকী তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ আমীরুল হক জানান, ওই কাভার্ড ভ্যান চালককে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়। তাঁর লাশ এই হাসপাতালেরই মর্গে পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটির চালক হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। আমরা তাঁর স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি