আবারও রায়পুরা উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি
১৪ অক্টোবর ২০২১, ০৯:০৬ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় কেন্দ্রীয় কমিটি ৫ বছরের পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন করে আলফাজ উদ্দিন মিঠুকে আহ্বায়ক ও নূর আহমেদ চৌধুরীকে (মানিক) সদস্য সচিব করে রায়পুরা উপজেলা কমিটি এবং সাইফুল ইসলাম সোহেলকে আহ্বায়ক ও এস এম সুমন নেওয়াজকে সদস্য সচিব করে রায়পুরা পৌর যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে কেন্দ্রীয় যুবদলের প্রধান কার্যালয়ে যুবদল সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ নির্বাহী কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু বলেন, দলীয় সকল নেতাকর্মীদের সহযোগিতায় দ্রুত উপজেলার সকল ইউনিট কমিটি গঠন করবো। অচিরেই দলকে শক্তিশালী করে নতুনত্ব উপহার দিতে পারবো।
পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল বলেন, নতুন কমিটি দেয়ার জন্য ইঞ্জিনিয়ার মো আশরাফ উদ্দিন বকুলসহ দলীয় সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। আগামীতে দলকে শক্তিশালী করে নতুনত্ব উপহার দিব।
জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন আমজাদ হোসেন ভূইয়া আলতাফকে আহবায়ক ও খালেদ হোসেন নাহিদ মোল্লাকে সদস্য সচিব করে ৩ মাস মেয়াদী উপজেলা যুবদলের ১৮৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। এই কমিটিকে ইউনিট কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হলেও নানা কারণে ৫ বছর অতিক্রম হয়।
এতে ২৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত সংগঠনের প্রায় ১৫ ইউনিয়ন ও ২১৬ ওয়ার্ড কমিটি ছিলো না। বৃহত্তর কমিটি যথারীতি ইউনিয়ন ওয়ার্ড কমিটি গঠনে মাঠে নেমে শেষ পর্যন্ত ব্যর্থ হন। ফলে এক আহবায়ক কমিটি দিয়ে ৫ বছরে হ-য-ব-র-ল এবং গ্রুপিং দ্বন্দ্বে দুর্বল হয়ে পড়ে সংগঠনটি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা