রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৬ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রায়পুরা উপজেলার খানাবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ওই ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন।
ট্রেনের ধাক্কায় নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ। দুর্ঘটনার সময় তাঁর পড়নে ছিল সাদা চেকের হাফ শার্ট ও কালো-খয়েরি রংয়ের লুঙ্গি।
স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি ঢাকা যাচ্ছিল। অজ্ঞাত এক ব্যক্তি ওই রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। দুপুর সোয়া ২টার দিকে রায়পুরার খানাবাড়ি রেলওয়ে স্টেশন পার হয়ে আরও প্রায় এক কিলোমিটার অতিক্রম করার পর ট্রেনটি তাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইন সংলগ্ন একটি ঝোপের ভেতরে গিয়ে পড়েন। এতে তাঁর মাথা থেঁতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বিকেল ৪টার দিকে স্থানীয় কিছু লোক ওই রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় ঝোঁপের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখেন। তাদের মাধ্যমে খবর পেয়ে খানাবাড়ি রেলওয়ে স্টেশনের মাস্টার রেলওয়ে পুলিশে ঘটনা জানান। পরে বিকেল ৫টার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি পর নিহত ওই ব্যক্তির লাশ নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ইমায়েদুল জাহিদী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় নিহত ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের পর তাঁর পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর জানানো হয়েছে। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা