রায়পুরায় জমি বেদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ
২৭ জুলাই ২০২১, ০৯:২৬ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলে নিয়ে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর এলাকার থানাহাটি মহল্লার আনোয়ারুল হক গং, খোকন মিয়া ও রোকন মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ ভুক্তভোগীদের। মঙ্গলবার বিকালে রায়পুরা সাংবাদিক ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ সময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী ইমদাদুল হক বলেন, উপজেলার পৌর এলাকার থানাহাটিতে ক্রয়কৃত ও পৈতৃক সূত্রে পাওয়া ৪৭ শতাংশ জমি জোরপূর্বক বেদখল করে রেখেছে আনোয়ারুল হক গং। পরে ওই জমি ফিরে পেতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশ হয়। এক পর্যায়ে আনোয়ারুল হক গং আদালতের মাধ্যমে ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। পরে তারা নিজেরাই আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে স্থাপনা নির্মাণ চলমান রাখেন।
তিনি আরো বলেন, ওই জমিতে স্থাপনা নির্মাণে বাধা প্রদান করলে প্রাণনাশের হুমকিসহ থানায় মিথ্যা হয়রানিমূলক অভিযোগ করেন তারা। এমনকি স্থানীয় সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে আমাদের মানহানি করেন।
ইমদাদুল হক বলেন, এব্যাপারে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জমি ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান তিনি।
ভুক্তভোগী মো. জুলহাস মেম্বার, মো. এরশাদ, আব্দুল বাছেদ, লুৎফর মিয়া, এমরান সাঈদ, আতিকুল, দোলোয়ার সামছুল প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা