রায়পুরায় সাজাপ্রাপ্ত আসামী টেঁটাযুদ্ধের সর্দার মোবারক গ্রেপ্তার
১২ জুলাই ২০২১, ০৭:১১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ এএম
তৌহিদুর রহমান:
নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নিলক্ষা এলাকার টেঁটাযুদ্ধের সর্দার সাজাপ্রাপ্ত আসামী মোবারক হোসেন মোবাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার ভোরে জেলার বেলাব থানার বারৈচা সিএনজি স্ট্যান্ড হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোবারক হোসেন মোবা (৪০) রায়পুরা থানার নিলক্ষা ইউনিয়নের আমিরাবাদ এলাকার মৃত মহর আলীর ছেলে। তার বিরুদ্ধে রায়পুরা থানায় হত্যাসহ ৬টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, নরসিংদীর পুলিশ সুপার এর নির্দেশে চরাঞ্চলের টেটাযুদ্ধের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ধারাবাহিক অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে আমিরাবাদ এলাকার সাজাপ্রাপ্ত আসামী কুখ্যাত দাঙ্গাবাজ ও খুনের আসামী মোবারক হোসেন মোবাকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। সে টেঁটাযুদ্ধের অন্যতম একজন অংশীদার। তার ভয়ে সব সময় আতংকে থাকে প্রতিপক্ষ ও সাধারণ মানুষ। একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে এলাকায় ঘুরে বেড়াতো। ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোবারক হোসেনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা