রায়পুরার চরাঞ্চলের টেঁটা সর্দার ও একাধিক হত্যা মামলার আসামী সুমেদ আলী গ্রেপ্তার
২০ জুন ২০২১, ১২:৫৭ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের টেঁটাযুদ্ধের অন্যতম হোতা ও একাধিক হত্যা মামলার আসামী সোমেদ আলী (৫২) কে গ্রেপ্তার করেছে র্যাব ১১। রোববার (২০ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১১ নরসিংদী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. তৌহিদুল মবিন খান। এর আগে শনিবার (১৯ জুন) দুপুরে নিলক্ষা ইউনিয়নের আতশ আলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুমেদ আলী রায়পুরা থানার নিলক্ষা ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে।
র্যাব জানায়, সুমেদ আলী রায়পুরার চর এলাকার লাঠিয়াল বাহিনীর প্রধান। নিলক্ষা ইউনিয়নসহ চরাঞ্চলীয় এলাকায় সংঘটিত প্রায় সব টেঁটযুদ্ধে নেতৃৃত্ব দিতো এই সুমেদ আলী। এছাড়াও সে জোরপূর্বক চর দখল ও সাধারণ গ্রামবাসীদের সংঘাতে জড়াতে বাধ্য করে আসছিল। তার বিরুদ্ধে রায়পুরা থানায় করা বিভিন্ন মামলার এজাহার থেকে জানা যায়, সে সক্রিয়ভাবে বিভিন্ন হত্যাকান্ডের সাথে জড়িত ছিল। টেঁটাযুদ্ধ, হত্যা, চাঁদাবাজির মাধ্যমে এলাকায় সে দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে জনমনে ভীতি সঞ্চার করে আসছে। তার নামে রায়পুরা থানায় একাধিক হত্যা মামলাসহ ১০ (টি) মামলা রয়েছে এবং ০৬ (ছয়)টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি চৌকশদল সুমেদ আলীকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে নগদ ১৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা