রায়পুরায় ভুয়া সিআইডি পুলিশ অফিসার আটক
১৪ জুন ২০২১, ০৫:৪৩ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ভুয়া সিআইডি পুলিশ অফিসার ও সেনা সদস্য পরিচয় দেয়ার অভিযোগে মোঃ মিজানুর রহমান (৩৯) নামে একজনকে আটক করেছে র্যাব ১১। সোমবার (১৪ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ১১ এর সিপিএসসি নরসিংদীর কোম্পানী কমান্ডার মোঃ তৌহিদুল মবিন খান।
এর আগে রোববার (১৩ জুন) রাতে রায়পুরা থানাধীন আলগী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিজানুর রহমান রায়পুরা থানার অলিপুরা গ্রামের মোঃ কফিল উদ্দিন এর ছেলে।
কোম্পানী কমান্ডার মোঃ তৌহিদুল মবিন খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব -১১, নরসিংদী ক্যাম্প এর একটি দল রাত ৯টার দিকে রায়পুরা থানার আলগী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় নরসিংদী-সিলেট সড়কের ইসলামী ব্যাংক এর সামনে হতে মিজানুর রহমানকে আটক করা হয়। সে সিআইডি পুলিশ অফিসার ও সেনা সদস্যের ভূয়া পরিচয়ে প্রতারনা করে আসছিল। আটককৃত মিজানের নিকট হতে নগদ দেড় হাজার টাকা, ০১টি মোবাইল সেট, ০১টি বাটন মোবাইল সেট, ০১টি সেনাবাহিনীর মনোগ্রাম সম্বলিত মানি ব্যাগ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মোঃ মিজানুর রহমান একজন চিহিৃত ভুয়া পরিচয় দানকারী প্রতারক। সে র্দীঘদিন ধরে নিজেকে সি আই ডি সাব ইন্সপেক্টর পুলিশ ও সেনা সদস্য হিসাবে পরিচয় প্রদান করে আসছে। রায়পুরা এলাকায় অসংখ্য লোকজনের নিকট বিভিন্ন অবৈধ প্রলোভন দেখিয়ে অর্থ আতœসাৎ ও প্রতারনা করেছে। সিএনজি অটোরিক্সা চালক এর কাছে ভূয়া পরিচয় দিয়ে হাইওয়ে রোড পারমিট করে দিবে বলে প্রতারনামূলক ভাবে অর্থ আতœসাৎ করে। এছাড়া সাধারণ জনগনকে প্রলোভন দেখিয়ে বয়স্ক ভাতা, বিনামূল্যে সরকারী ঘর তৈরির আশ^াসে অর্থ আতœসাৎ করা, সরকারী চাকুরী ও সরকারী অফিসের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের শর্তে এলাকার বহু মানুষের নিকট হতে অনৈতিকভাবে অর্থ গ্রহণ করার পর তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়ার অভিযোগ রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা