রায়পুরায় সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে সিএনজির চালক নিহত
০১ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক নিহত হয়েছেন। সোমবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ঝাড়তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় নিহত ওই সিএনজির চালকের নাম আপেল মিয়া (২৫)। তিনি রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংগী শিবপুর এলাকার মো. আলাউদ্দীনের ছেলে।
ভৈরব হাইওয়ে পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সিএনজিতে গ্যাস ভরার জন্য কিশোরগঞ্জের ভৈরবে গিয়েছিলেন আপেল মিয়া। গ্যাস ভরে বাড়ি ফেরার পথে মহাসড়কের ঝাড়তলা এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক আপেল মিয়ার মৃত্যু হয়।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। নিহতের স্বজনরা থানায় আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা