সাজাপ্রাপ্ত অবৈধ ইটভাটা মালিকের জামিনে কারামুক্তিতে ফুলেল শুভেচ্ছা!
০৮ জানুয়ারি ২০২১, ১০:৪৭ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ১১:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় একটি অবৈধ ইটভাটার মালিককে পরিবেশ দূষণের দায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছিলেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একমাস সাজা খাটার পর জামিনে মুক্তি পেয়ে এলাকায় পৌঁছলে তাকে গলায় টাকা ও মালাসহ ফুলেল শুভেচ্ছা দেয় তার কর্মী-সমর্থকরা।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজ এলাকায় পৌঁছার পর তাকে এই ফুলেল শুভেচ্ছা দেওয়ার ঘটনা ঘটে। তার কর্মী-সমর্থকরা তার গলায় টাকা ও মালাসহ ফুলেল শুভেচ্ছা দেওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় ওই এলাকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস ও চাঞ্চল্য সৃষ্টি হয়। এর আগে ওই বিকেলেই নরসিংদী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।
জামিনে মুক্তি পাওয়া ওই ইটভাটা মালিকের নাম আব্দুল্লাহ আল মামুন (৩৫)। তিনি রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর এলাকার মৃত রবিউল্লার ছেলে ও ইউনিয়ন বিএনপির সভাপতি।
জানা গেছে, গত ৮ ডিসেম্বর অবৈধ ইটভাটা মামুন ব্রিক ফিল্ডে অভিযান চালিয়ে এর মালিক আব্দুল্লাহ আল মামুনকে দুই মাসের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শাহরুখ খান। ব্রিক ফিল্ডটির অবস্থান রায়পুরার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায়।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শাহরুখ খান জানান, পরিবেশের জন্য ক্ষতিকর ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছিল। অভিযানের সময় চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর এলাকার মামুন ব্রিক ফিল্ডের লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ওই ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ (স্থাপন) আইন ২০১৩ অনুযায়ী দুই মাসের সাজা দেওয়া হয়। তবে চরাঞ্চলে ভেকু মেশিন নিয়ে যেতে না পারায় ওই ইটভাটাটি ভেঙ্গে দেওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, তিনি তো রাজনৈতিক কারণে কারাগারে ছিলেন না, সাজা ভোগ করেছেন ইটভাটার মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে। এ ঘটনায় জামিনে মুক্ত হওয়ার পর তার গলায় টাকা ও ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানানোর কারণে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে।
জানতে চাইলে জামিনে মুক্ত ইটভাটার মালিক আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে একমাস পর এলাকায় ফিরেছি তাই আমার কর্মী সমর্থক ও এলাকাবাসী আমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এতে আমি দোষের কিছু দেখছি না।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা