পলাশে ছেলের ছুরিকাঘাতে বাবা খুনের ঘটনায় মামলা
১৬ নভেম্বর ২০১৯, ০৪:৫৭ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০১ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে ছেলের ছুরিকাঘাতে জমির উদ্দিন (৬২) নামে এক বৃদ্ধকে নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ছেলে আরিফ মিয়াকে আসামী করে মা আমেনা বেগম (৫০) বাদী হয়ে শুক্রবার (১৫ নভেম্বর) রাতে পলাশ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে আরিফ মিয়ার একাধিক বিয়ের ঘটনায় শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের ও পলাশের চরসিন্দুর ইউনিয়নের সদস্যের যৌথ উদ্যোগে গ্রাম্য সালিস বৈঠক হয়। সেখানে আরিফ মিয়া তার প্রথম স্ত্রী আকলিমা আক্তারকে পরিত্যাগ করতে চাইলে বৈঠকে উপস্থিত আরিফ মিয়ার বাবা জমির উদ্দিন তাতে আপত্তি জানান। পরে সালিস শেষে বাড়ি ফেরার পথে ছেলে আরিফ মিয়া তার প্রথম স্ত্রী আকলিমার সামনে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই জমির উদ্দিনের মৃত্যু হয়।
পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ঘটনার পর থেকেই ঘাতক আরিফ মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী