মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
১৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পিএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ এএম
প্রেস বিজ্ঞপ্তি:
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের অনুপ্রেরণায় মনোহরদী পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে উইমেন অ্যাগেইনস্ট ভায়োলেন্স এভরিহয়্যার (ওয়েভ) প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। আজ ১৩ অক্টোবর ২০২৫ মনোহরদী শিল্পকলা একাডেমি মিলনায়তনে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে উপজেলার শান্তি-সম্প্রীতি রক্ষায় বিভিন্ন স্তরের ২২ জন নারী সদস্যদের নিয়ে এই প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মনোহরদী উপজেলার সভাপতি মাসুদা আক্তার। পিএফজি’র পিস অ্যাম্বাসেডর নার্গিস সুলতানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিএফজি কোঅর্ডিনেটর দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল, ওয়াইপিএজি’র কো-কোঅর্ডিনেটর তামান্না প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত সাম্প্রতিক জরিপ অনুযায়ী, দেশের ৭৫.৯ শতাংশ নারী জীবনে একবার হলেও নির্যাতনের শিকার হয়েছেন। ‘নারীর প্রতি সহিংসতা জরিপ-২০২৪’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে নারী নির্যাতনের ভয়াবহ এই চিত্র তুলে ধরা হয়েছে। বক্তারা বলেন, পরিবার থেকে কর্মক্ষেত্র কোথাও নারীরা নিরাপদ নয়। যে কোনো সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় নারীরা। বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধে উইমেন অ্যাগেইনস্ট ভায়োলেন্স এভরিহয়্যার (ওয়েভ) প্ল্যাটফর্মের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন। এরপর উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মাসুদা আক্তারকে ওয়েভ সমন্বয়কারী এবং পিস অ্যাম্বাসেডর নার্গিস সুলতানা ও ওয়াইপিএজি কোঅর্ডিনেটর তামান্নাকে সহ সমন্বয়কারীর দায়িত্ব অর্পণ করে ২২ সদস্য বিশিষ্ট ওয়েভ প্ল্যাটফর্ম গঠন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী