পলাশে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার
০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের পাঁচদোনা-টঙ্গী সড়ক থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (আয়নাল), একই গ্রামের আরমান মিয়ার ছেলে আল-আমিন, মিলন মিয়ার ছেলে শিবু মিয়া, ফিরুজ মিয়ার ছেলে রুবেল মিয়া ও একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মামুন মিয়া।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের পাঁচদোনা-টঙ্গী সড়কে ১০ থেকে ১৫ জনের সংঘবদ্ধ ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আল-আমিন হাওলাদার বিশেষ অভিযান চালায়। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা