নরসিংদী-২ (পলাশ): মঈন খানকে নির্বাচনের মাঠে আসার আহবান দিলীপের
২২ ডিসেম্বর ২০১৮, ১২:০৪ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের প্রার্থী ড. আব্দুল মঈন খানকে নির্বাচনের মাঠে এসে ভোটের প্রতিযোগিতায় নামার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে পলাশ উপজেলার ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলের খেলার মাঠে নৌকা প্রতীকের পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ আহবান জানান।
ড. আব্দুল মঈন খানকে আহ্বান জানিয়ে ডা. দিলীপ আরও বলেন, প্রতিযোগিতা না করে আমি যদি নির্বাচনে বিজয়ীও হই তাহলে আমার ভাল লাগবে না। এজন্য আমি প্রতিযোগিতার মাধ্যমে সুষ্ঠু-সুন্দর ও একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হতে চাই। এটা আমার ইচ্ছা ও স্বপ্ন। এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো উৎসবমুখর পরিবেশে আপনাদের পরিবার পরিজনকে নিয়ে ৩০ ডিসেম্বর সকালবেলা ভোট কেন্দ্রে যাবেন। সুন্দরভাবে ভোট দিবেন, নৌকা প্রতীকে ভোট দিবেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ভোট দিবেন।
ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংসদ কামরুল আশরাফ খান পোটন। বিশেষ অতিথি ছিলেন পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ হোসেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ