শেষবারের মতো নৌকা প্রতীকে বিজয়ী করার আহবান রাজি উদ্দিন রাজুর
২০ ডিসেম্বর ২০১৮, ০৯:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ এএম
নিজস্ব প্রতিবেদক
শেষবারের মতো নৌকা প্রতিকে বিজয়ী হতে চান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, প্রবীন রাজনীতিবিদ ও রায়পুরার ৪ বারের এমপি রাজি উদ্দিন আহমেদ রাজু।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেষবারের মতো তাকে নির্বাচিত করার জন্য রায়পুরাবাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকালে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ আহবান জানান। তিনি শেষবারের মতো নির্বাচিত হয়ে সেতু নির্মাণ করে রায়পুরার চরাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন করতে চান। এছাড়া উপজেলার সঙ্গে পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নের মাধ্যমে রায়পুরার আমূল পরিবর্তন করতে চান বলে জানান।
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মোমেন এর সঞ্চালনায় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, রাজিউদ্দিন আহমেদ রাজুর পুত্র রাজিব আহমেদ পার্থ, জেলা পরিষদ সদস্য হাজী বাতেন মাহমুদ, জেলা পরিষদ সদস্য রাজিব আহমেদ, মির্জানগর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর সরকার, নিলক্ষা ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আব্দুল হক সরকার, হাইরমারা ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বাবলা, অলিপুরা ইউপি চেয়ারম্যান আল-আমিন ভুইয়া মাসুদ প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা