পলাশে লাঙ্গল প্রতীকের প্রচারনা অব্যাহত
২০ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৪ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম
পলাশ প্রতিনিধি
নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লাঙ্গল মার্কার প্রার্থী আজম খান। তিনি এ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচন করছেন। প্রতীক বরাদ্দের পর থেকে এলাকায় এলাকায় মাইকিং, লিবলেট বিতরণ ও উঠান বৈঠক করে প্রচারণা চালাচ্ছেন। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে ভোটারদের কাছে লাঙ্গল মার্কায় ভোট চাচ্ছেন। এছাড়া এলাকার উন্নয়নে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিদিনই উপজেলা বিভিন্ন পাড়া-মহল্লায় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন।
গত বুধবার (১৯ ডিসেম্বর) তিনি ঘোড়াশাল পৌর এলাকার কয়েকটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারসভা করেন। এসময় আজম খান সাংবাদিকদের জানান, নরসিংদী-২ আসনটি এক সময় ছিল জাতীয় পার্টির দখলে। শিল্পনগরীর এই এলাকাটিতে এখনো লাঙ্গল মার্কার অনেক ভোটার রয়েছেন। যোগ্য প্রার্থীর অভাবে আসনটিতে বিগত সময় ধানের শীষ ও নৌকা বিজয়ী হয়েছে। এবার দল থেকে যোগ্য প্রার্থী নির্বাচন করছেন। আমার নির্বাচনী প্রচারণায় ভোটারদের অনেক সাড়া পেয়েছি। জনগণ সুষ্ঠভাবে ভোট দিতে পারলে এখানে লাঙ্গল মার্কা জয়ী হবেন। প্রচারণায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন মৃধা, সাধারণ সম্পাদক ছাত্তার মিয়া, পৌর জাপার সভাপতি নিজাম উদ্দিন, যুব সংহতির সভাপতি মুঞ্জুর হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
বিষয় : পলাশ , জাতীয়-নির্বাচন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ