ঘোড়াশালে রেললাইনের পাশ হতে প্রবাসী যুবকের খন্ডিত মরদেহ উদ্ধার
২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ এএম
নিহত গণি মিয়া
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর গণি মিয়া (৩০) নামে এক যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘোড়াশাল টানস্টেশনের রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গণি মিয়া ঘোড়াশাল পৌরসভার আঁটিয়াগাও মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি তিন মাস আগে প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিলেন। কয়েকদিনের মধ্যে সিংগাপুরে ফেরত যাবার কথা ছিল।
নিহতের বড় ভাই মনির হোসেন জানান, গতকাল শুক্রবার দিবাগত রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তাঁর ভাই গণি মিয়া। পরে তার কোন খোঁজ খবর না পেয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশে অবহিত করা হয়। এদিকে সকালে ঘোড়াশাল টানস্টেশনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে গণি মিয়ার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ শনাক্ত করেন। নিহতের পরিবারের অভিযোগ তাকে কেউ হত্যা করে লাশ রেললাইনের পাশে ফেলে রেখেছে।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির পরিদর্শক মোঃ নাজিমুদ্দিন জানান, রেললাইনের পাশ হতে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর এটি হত্যা না কী আত্মহত্যা জানা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও