বাংলাদেশের কোটি মানুষের একটাই দাবি ভোটের অধিকার ফিরিয়ে দেয়া :ড. মঈন খান
১৮ জুলাই ২০২৫, ০৮:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের কোটি মানু্ষের একটাই দাবি ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। তাই অত্যাবশ্যকীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার (১৮ জুলাই) বিকালে নরসিংদী কারা বিদ্রোহের বার্ষিকীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা আন্দোলন করেছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। তারেক রহমান লন্ডনে বসে গণতন্ত্রের আন্দোলনকে সুসংগঠিত করেছেন। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, এটা বারবার প্রমাণিত হয়েছে। আমাদের বুঝতে হবে বাংলাদেশের মানুষ কী চায়। বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে নিরপেক্ষ নির্বাচন। ছাত্রজনতার আন্দোলনের ১ বছরে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষকে যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে সরকারকে সহায়তা করি।
পাঁচদোনা মোড়ের মোমেন খান চত্বরে নরসিংদী-২ নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পলাশ থানা বিএনপির সভাপতি মোঃ আবদুল সাত্তার।
এসময় জেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও যুদ্ধাহতদের মধ্যে বিএনপির পক্ষ হতে অনুদান তুলে দেন ড. আব্দুল মঈন খান।
পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যুত্থানে নরসিংদীর প্রথম শহীদ স্কুলছাত্র তাহমিদ ভুইয়ার পিতা রফিকুল ইসলাম, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, জেলা যুবদলের সাধারণ সস্পাদক হাসানুজ্জামান সরকার, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ আমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা