জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন
১৩ জুলাই ২০২৫, ০২:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে জিনারদী রেলস্টেশনে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন করেছেন জিনারদী, পাঁচদোনা ও শীলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণ। আজ রোববার (১৩ জুলাই) দুপুরে জিনারদী রেলস্টেশনের প্ল্যাটফর্মে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জিনারদী রেল স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই অঞ্চলের উৎপাদিত কলা, আনারস ও সবজি এই রেল স্টেশন থেকে ঢাকায় সরবরাহ করা হয়। এছাড়া সরকারি বেসরকারি চাকুরিজীবীসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা এই এলাকা হতে নিয়মিত ঢাকায় যাতায়াত করতে হয়। সেই সুবাদে এখানে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতি অতি জরুরী। ট্রেনটি এখানে যাত্রাবিরতি দিলে জিনারদী, পাঁচদোনা ও শীলমান্দী তিনটি ইউনিয়নের মানুষের ব্যবসা বাণিজ্যসহ মানুষের জীবন মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। আমরা নরসিংদী কমিউটার ট্রেনটি জিনারদী রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়ার জন্য রেল মন্ত্রণালয়ের বিশেষ সুদৃষ্টি কামনা করছি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, পলাশ থানা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান।এসময় বক্তব্য রাখেন, পলাশ থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ খান, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী, জিনারদী ইউনিয়ন যুবদলের সভাপতি রাজিউদ্দিন আহমেদ রাজু, জিনারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহসভাপতি সিদ্দিকুর রহমান ও ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফোরকান পাঠানসহ অন্যরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা