পলাশে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
০৮ জুলাই ২০২৫, ০৪:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদল সভাপতি মনিরুজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল। মঙ্গলবার (০৮ জুলাই) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ।
জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সুমন সাক্ষরিত প্রেস বিজ্ঞিপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি আদর্শ ও সংগঠন পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ডাঙ্গা ইউনিয়ন যুবদল সভাপতি মনিরুজ্জামান মনিরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে হামলার ঘটনা ঘটে। চাঁদা না দেয়ায় একদল সন্ত্রাসী এ হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ করে কারখানা কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে যুবদল নেতা মনিরুজ্জামানকে প্রধান আসামী করে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে পলাশ থানায় চাঁদাবাজির মামলা করেন। শনিবার (০৫ জুলাই) দিবাগত রাতে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা