ঘোড়াশালে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসকের স্ত্রী গ্রেপ্তার
০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম
আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক চিকিৎসকের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার বালুচরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সন্ধ্যায় তাসলিমা বেগম নামে এক গৃহকর্মী বেতনের টাকা চাইতে গেলে চিকিৎসকের স্ত্রীর হাতে বেধড়ক মারধরের শিকার হয় বলে অভিযোগ উঠে। অভিযুক্ত হামিদা খাতুন ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র হাসপাতালের আবাসিক চিকিৎসক শহিদ উল্লার স্ত্রী।
পুলিশ ও নির্যাতিত গৃহকর্মী জানান, গত এক বছর ধরে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের চিকিৎসক শহিদ উল্লার নিজ বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছেন তাসলিমা বেগম। কাজের পারিশ্রমিক হিসেবে গত ৭ মাস ধরে তার বেতনের টাকা না দিয়ে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করে আসছে গৃহবধূ হামিদা খাতুন। একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আর কাজ করবে না বলে পাওনা টাকা চাইতে গেলে পুণরায় তাকে মারধর করা হয়। পরে ওই গৃহকর্মী ছুটে গিয়ে আশেপাশের মানুষকে নির্যাতনের বিষয় জানালে উত্তেজিত জনতা ওই চিকিৎসকের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিচারের দাবি জানান। পরে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করে অভিযুক্ত হামিদা খাতুনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক জানান, নির্যাতিত ওই গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা