পলাশে বঙ্গমাতার জন্মদিনে ৭ নারী পেল সেলাই মেশিন ও নগদ অর্থ
০৮ আগস্ট ২০২৩, ০৩:৩০ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম
পলাশ প্রতিনিধি:
“সংগ্রাম- স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯৩তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে অতিদরিদ্র ও অসচ্ছল সাত নারীকে সেলাই মেশিন ও ছয় নারীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দুই হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম। পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শর্মীলা সাহীদ মৌরী, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোজ্জামেল হক মন্টু ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি