পলাশে রিভলবার ও গুলিসহ একজন গ্রেপ্তার
১৮ মে ২০২৩, ০৬:০৪ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে একটি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ রতন বর্মণ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ মে) বিকালে ঘোড়াশাল পৌর এলাকার দীগদা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রতন বর্মণ নরসিংদী সদর থানার বীরপুর মহল্লার অশ্বীনি বমর্ণের ছেলে। সে চরসিন্দুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড ইউপি মেম্বার আলমগীর গাজীর সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, বুধবার বিকালে দিগদা এলাকায় একটি মাছের প্রজেক্ট এর সামনে সন্দেহজনক দুই ব্যক্তিকে তল্লাশী করার সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ রতন বর্মণ নামে এক ব্যক্তিকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে একটি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসময় ওই প্রজেক্টে থাকা ইউপি মেম্বার আলমগীরকেও থানায় নিয়ে যায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১২টার পর তাকে তাকে ছেড়ে দেওয়া হয়।
পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে জিজ্ঞসাবাদের জন্য মেম্বার আলমগীর গাজীকে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। আটক অস্ত্র বহনকারী রতন বর্মণের নামে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা