চোর সন্দেহে দুই কিশোরকে গণপিটুনি: ১জন নিহত
১৪ মে ২০২৩, ১০:১১ এএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে চোর সন্দেহে রাজন মিয়া (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা মহল্লায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহত রাজন উপজেলার উত্তর চরপাড়া গ্রামের ফাইজউদ্দিন মিয়ার ছেলে। এ সময় গণপিটুনিতে আহত হয়েছে ইয়াছিন (১৬) নামে অপর এক কিশোর।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মো: ইলিয়াছ এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক তিনটার দিকে ওই দুই কিশোরকে ঘোড়াশাল পাইকসা মহল্লার সোবাহান মিয়ার বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘুরাঘুরির সময় বাড়ির লোকজন তাদের আটক করে। পরে চোরসন্দেহে স্থানীয়রা রাজন ও ইয়াছিনকে পিটিয়ে আহত করে। মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হলে তারা মরদেহটি বাড়ির পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোঁপে ফেলে রাখেন।
খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়রাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত কিশোর ইয়াছিনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মো: ইলিয়াছ জানান, নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ব্যাপারে নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা