পলাশে করোনা ও উপসর্গে ৩ জনের মৃত্যু
১১ আগস্ট ২০২১, ০৭:২৫ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ গত ২৪ ঘন্টায় ৩ জনের করোনাভাইরাস ও উপসর্গে মৃত্যু হয়েছে। করোনায় মৃতরা হলেন, উপজেলার জিনারদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম ভূঁইয়া (৭২), ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া গ্রামের মকবুল হোসেন (৭০)। এছাড়া করোনা উপসর্গে মৃত্যু হয় ঘোড়াশাল স্টেশন এলাকার বিলকিস সাহারা বেগমের (৬০)।
বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম ভূঁইয়ার মৃত্যুর তথ্য নিশ্চিত করে তার ছেলে মঈনুল ইসলাম ভূঁইয়া জানান, তিনি অসুস্থ হলে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার নমুনা পরীক্ষা করে হলে চলতি মাসের ৩ আগস্ট করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টায় তার মৃত্যু হয়।
তার মরদেহ পলাশে নিয়ে আসা হলে বুধবার সকাল ১১টায় চরনগরদী জিআরসি ফুটবল খেলার মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রেীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, পলাশ থানার এসআই একে আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্টু ও হালিমা সাদিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আব্দুর রহিম কাসেমী প্রমুখ।
এদিকে ঘোড়াশাল মিয়াপাড়া গ্রামের মকবুল হোসেন মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে করোনায় মৃত্যুর তথ্য নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম নবাব।
তিনি আরও জানান, চলতি মাসের ১ আগস্ট রবিবার মকবুল হোসেনের ছোট ভাই নানকির হোসেনও করোনা উপসর্গ নিয়ে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
করোনা উপসর্গে মৃত্যু বিলকিস সাহারা বেগমের ছেলে সুমন জানান, বুধবার সকালে করোনা উপসর্গে আমার মা ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরন করেন। এর আগে তার ফুসফুসের সংক্রমণ বেশি হওয়ায় তাকে আইসিউতে ভর্তি করতে হয়। তার করোনা সংক্রমণের সব উপসর্গই ছিলো।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা