পলাশে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ
২৮ জুলাই ২০২১, ০৭:৩৭ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলায় প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সালের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসন এবং সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে উপজেলার দুই ইউনিয়ন ডাংগা ও গজারিয়ার ২ জন চেয়ারম্যান এবং পরে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে দুটি ইউনিয়নের ৬ জন সংরক্ষিত আসনের নারী সদস্য এবং ১৮ জন সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুই চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন, ডাংগা ইউনিয়নের সাবের উল হাই (নৌকা) ও গজারিয়া ইউনিয়নের জাকির হোসেন চৌধুরী (স্বতন্ত্র)।
এদিকে দুপুর ১২টায় পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী ২ ইউনিয়নের নবনির্বাচিত ১৮ জন সাধারণ সদস্য (পুরুষ) এবং ৬ জন সংরক্ষিত (মহিলা) সদস্যদের শপথ পাঠ করান।
এ সময় পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসিরউদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা