পলাশে সজীব ওয়াজেদ জয় এর জন্মবার্ষিকী পালন
২৭ জুলাই ২০২১, ০৮:২৭ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মবার্ষিকী পালন করেছে নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামী যুবলীগ। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ঘোড়াশাল পৌর অডিটরিয়াম মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ শরীফুল হক।
এ সময় আরও বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, ঘোড়াশাল পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আঃ বাতেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নবাব, ফরহাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান প্রমুখ।
আলোচনা শেষে সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা