পলাশে চোলাই মদের কারখানা থেকে দুইজন আটক
২৮ জুন ২০২১, ০৮:১৩ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে চোলাই মদের কারখানা থেকে দুইজনকে আটক করেছে র্যাব ১১। এসময় ৫৫৫ লিটার অপ্রক্রিয়াজাত দেশীয় মদ ও মদ তৈরীর অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়। সোমবার (২৮ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন র্যাব ১১ নরসিংদী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল মবিন খান।
এর আগে রোববার (২৭ জুন) ভোর রাতে পলাশ থানার সুলতানপুর এলাকার একটি দেশিয় মদের কারখানা থেকে তাদের আটক করে র্যাব। আটককৃতরা হলো সুলতানপুর গ্রামের শঙ্কর রবি দাস (৫২) ও মোঃ গোলাম মোস্তফা তোরন (৫০)।
র্যাব জানায়, মাদক বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তারা দীর্ঘদিন ধরে নিজ ঘরে নিয়মিত বিপুল পরিমান চোলাই মদ তৈরি করে আসছিল। নরসিংদীর বিভিন্ন স্থানে নিয়মিত চোলাই মদ সরবরাহ করে থাকে তারা।
গোপন তথ্যের ভিত্তিতে পলাশ থানাধীন সুলতানপুরস্থ চরসিন্দুর টোলপ্লাজার অদূরে সিএনজি স্ট্যান্ড এর পাশের একটি চোলাই মদ তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই কারখানা থেকে দুই মাদক ব্যবসায়ী শঙ্কর রবি দাস ও মোঃ গোলাম মোস্তফা তোরনকে আটক করা হয়। পরে তাদের দখল হতে ১টি জারিকেন ভর্তি ১০ লিটার দেশীয় তৈরী বাংলা মদ (চোলাই মদ), ৫৫৫ লিটার অপ্রক্রিয়াজাত দেশীয় মদ জাওয়া, মদ তৈরির অন্যান্য উপকরণ এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৬শত ৩০ টাকা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে পলাশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ১১ নরসিংদী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল মবিন খান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা