রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পলাশে প্রতিবাদ সভা
২৩ জুন ২০২১, ০৯:৪৯ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
পলাশ প্রতিনিধি:
সংবাদ প্রকাশের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রিয়াজ হোসেনের ওপর হামলার প্রতিবাদে সভা করেছে পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাব। বুধবার (২৩ জুন) রাতে উপজেলা রিপোর্টার্স ক্লাবে এই প্রতিবাদ সভা করা হয়।
অজ্ঞাতনামা সন্ত্রাসীদের কর্তৃক এই হামলার ঘটনার নিন্দা জ্ঞাপনসহ হামলার সাথে জড়িতদের অতিদ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এই সভায়।
পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূরে-আলম রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক পাঠান, সাংবাদিক সাইফুল ইসলাম, বাইজিদ আহম্মেদ, আব্দুল ওয়াদুদ, নূর মোহাম্মদ, নূরনবী সানি প্রমুখ। প্রতিবাদ সভা শেষে সাংবাদিক রিয়াজের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
গত সোমবার (২১ জুন) রাত সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা রিয়াজ হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে প্রচন্ড আঘাত করে গুরুতর জখম করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা