“পলাশের সূর্যসন্তান” গ্রন্থের মোড়ক উন্মোচন
২৩ জুন ২০২১, ০৫:৫৭ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
পলাশ প্রতিনিধি:
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সম্পাদনায় পলাশের বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিবিজড়িত “পলাশের সূর্যসন্তান” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (২৩ জুন) বিকেলে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এই মোড়ক উন্মোচন করা হয়।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে পলাশের সূর্যসন্তান গ্রন্থের মোড়ক উন্মোচন করে বীর মুক্তিযোদ্ধাদের হাতে গ্রন্থটি তুলে দেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো: আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখর উদ্দিন রাজী,উপজেলা সমাজসেবা কর্মকতা মনির হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো: মোজ্জাম্মেল হক মন্টুসহ পলাশের সূর্যসন্তান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পলাশের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পলাশের সূর্যসন্তান গ্রন্থের সম্পাদক রুমানা ইয়াসমিন জানান, ১৯৭১ সালে দেশমাতাকে শত্রুমুক্ত করতে জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল পলাশ উপজেলার বীরযোদ্ধারা। তাদের অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। তারা দেশের সূর্যসন্তান। সেই সূর্যসন্তানদের পরিচয় সকলের সামনে উপস্থাপনের জন্যই পলাশ উপজেলা প্রশাসনের এই ক্ষুদ্র প্রয়াস পলাশের সূর্যসন্তান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা