রাত পোহালে পলাশ উপজেলার দুই ইউপি’র ভোট, কেন্দ্রে পৌছেছে সরঞ্জাম
২০ জুন ২০২১, ০৬:১৯ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল সোমবার প্রথম ধাপে (২১ জুন) নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রস্তুতির অংশ হিসেবে রবিবার (২০ জুন) বিকেলে পলাশ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয় কেন্দ্রে কেন্দ্রে।
দুটি ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পলাশ উপজেলা নির্বাচন কর্মকর্তা জোবাইদা খাতুন জানান, আগামীকাল সুষ্ঠু ও শান্তিপূর্ন ভোট গ্রহণ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়েছে কমিশন। ইতিমধ্যেই সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। সার্বিক আইনশৃংঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।
পলাশ উপজেলার ডাঙ্গা এবং গজারিয়া ইউনিয়ন পরিষদের ২৬টি ভোট কেন্দ্রের ১৬১টি কক্ষে ভোট প্রয়োগ করবেন ৫৪ হাজার ৯৫৩ জন ভোটার। চেয়ারম্যান পদে ডাঙ্গা ইউনিয়নে ৩ জন এবং গজারিয়ায় ৪ জনসহ দুই ইউনিয়নে ১০০ জন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র্যাব, পুলিশ, আনসারসহ বিপুল সংখ্যক আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা