পলাশে তথ্য অধিকার আইনে সেবা প্রদান বিষয়ক অবহিতকরণ কর্মশালা
০৫ জুন ২০২১, ০৫:৩৪ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে সেবা গ্রহীতাদের তথ্য অধিকার আইনে সেবা প্রদান বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকালে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পলাশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্ষালয়ের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, সাংবাদিক, ইমাম, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। এসময় সেবাগ্রহিতাদের তথ্য অধিকার আইনে সেবা প্রদানের নানা দিক উপস্থাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রওশন আরা বেগম, যুগ্মসচিব (প্রশাসন) আবুল বায়েছ মিয়া, উপসচিব (প্রশাসন) শায়লা ইসলাম, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখর উদ্দিন আল রাজী ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ আরিফুর রহমান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা