পলাশে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
২৬ মে ২০২১, ০৪:৪০ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে কলা বাগানে নিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গোলজার হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপÍার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের উত্তর ডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলজার হোসেন উত্তর ডাঙ্গা গ্রামের হাসেম মিয়ার ছেলে।
থানা পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, গত ১৩ মে বিকালে ৯ বছর বয়সী ওই শিশুটিকে বাড়ির উঠান থেকে মুখ চেপে তুলে নিয়ে গিয়ে পাশর্^বর্তী জায়েদ আলীর কলা বাগানে শিশুটিকে ধর্ষণ চেষ্টা চালায় অভিযুক্ত গোলজার হোসেন। এসময় শিশুটির চিৎকার শুনে বড় বোনসহ স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্ত গোলজার হোসেন পালিয়ে যায়।
এ ঘটনার ১২ দিন পর মঙ্গলবার রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করলে রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত গোলজারকে গ্রেপ্তার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) শেখ মো. নাসির উদ্দীন জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত গোলজার হোসেনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা